রাজ্য

একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালের তারকা সাংসদ দেব

ঘাটাল লোকসভা কেন্দ্রে সাংসদ হিসেবে চতুর্থবারের জন্য নির্বাচনের পর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৎপরতা দেখা যায় দেবের মধ্যে। বুধবার ফের নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে কোনো সমস্যা আছে কিনা নিজেই খতিয়ে দেখলেন। এছাড়াও কিছু সাধারন মানুষের সঙ্গে কথা বলেন তাদের সমস্যা নিয়ে।ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পথবাতির উদ্বোধন করেন তিনি।

একদিকেই ২৪ এর লোকসভা ফলাফল বেরিয়েছে। অন্যদিকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিক জরুরি বৈঠক সেরেছেন। পাশাপাশি আগেই অভিনেতা দেব আগেই ঘোষণা করেছিলেন ভোটে যতো মার জন্য জিতবেন ততটা গাছ লাগাবেন নিজের লোকসভা কেন্দ্রে। এই কথা অনুযায়ী ঘাটাল জুড়ে বিভিন্ন প্রান্তে নিজের হাতে গাছ লাগিয়েছিলেন সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। এবার তিনি পা রাখলেন সোজা ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে।

হাসপাতালে গিয়ে প্রথমেই তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন সমস্যা নিয়ে। এরপর ৫ টি বেডের সম্পূর্ণ ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেন দেব। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও ঘাটালের মহকুমা শাষক সুমন বিশ্বাস সহ প্রশাসনিক আধিকারিকরা। এরপর নিজের লোকসভা কেন্দ্রে ১৫ জন স্থানীয় বাসিন্দার সঙ্গে তাদের সমস্যা নিয়ে বাক্কা লাভ করেন তারকা সাংসদ। পাশাপাশি তাদের সমস্যা দূর করার চেষ্টাও করেননি। তারপরে তিনি সেখান থেকে চলে যান ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পথবাতির উদ্বোধন করতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.