জানাযায় শিক্ষক দিবসের দিন সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন নিজ উদ্যোগে বেশকিছু গ্রাম পঞ্চায়েত সদস্য ও সমাজসেবক দের নিয়ে সন্ধি পুর হাইস্কুলের শিক্ষক শিক্ষিকা দের সংবর্ধনা জানান । আর সেই ছবি পোষ্ট করেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে। সেখান থেকে পোষ্ট টি কপি করে তাজমুল মল্লিক তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করে লেখেন “ইনি হচ্ছেন আমাদের গড়বেতা ১ নাম্বার ব্লকের সন্ধিপুর ২জিপির প্রধান। আমাদের হাইস্কুলের শিক্ষকদিবসে শিক্ষিকদেরকে অভিনন্দন জানাচ্ছেন খুব ভালো ব্যাপার তাইনা?
কিন্তু এই প্রধান হল নিরক্ষর.. আনন্দের বিষয় হল এটা।”
এই পোষ্ট চোখে পড়তেই রাগান্বিত হয় প্রধান অনুগামীরা। তাই যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয় তাই সন্ধি পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন তড়িঘড়ি সন্ধি পুর পুলিশ ফাঁড়িতে বিষয় টি জানান। আশরাফ গায়েন বলেন শিক্ষক দিবসের আগের দিন গ্রাম পঞ্চায়েতের আমার কাছে এসে দুটি তিরপল দাবি করেন তাজমুল মল্লিক, প্রধান জানান তোমার বারান্দা বাড়ি তুমি তিরপল পেতে পারো না , সেই কারনেই তার পরের দিনই এহেন ফেসবুক পোষ্ট করেন তাজমুল মল্লিক বলে দাবি প্রধানের।







