সোমবারের সুপ্রিম কোর্টের শুনানি পর আর জি কর থেকে সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তাররা। তারা সেখানে সুপ্রিম কোর্টের শুনানিতে হতাশা প্রকাশ করেন এবং সুপ্রিম কোর্টের তরফে বিকেল পাট্টা অর্থাৎ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্ম বিরতি প্রত্যাহার করার নির্দেশকে পাল্টা ডেড লাইন দেন জুনিয়র ডাক্তাররা। তারা বলেন তাদের যে পাঁচ দফা দাবি রয়েছে সেই ৫ দফা দাবি ছাড়াও স্বাস্থ্য সচিবের পদত্যাগ সংস্পষ্ট দাবি করছেন যতক্ষণ না স্বাস্থ্য দপ্তর তাদের এই দাবি মেনে নিচ্ছে তারা কোন প্রকার কর্ম বিরতি করবেন না। তারা এও দাবি করেছেন সারা রাজ্যে ২৬ টি মেডিকেল কলেজ রয়েছে। সেখানে ৯৩ হাজারেরও বেশি সিনিয়র ডাক্তার রয়েছে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতির সময় সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করে রোগী পরিষেবা প্রদান করছে। এমনকি এই খবর আছে সব মেডিকেল কলেজের প্রত্যেকেই চিকিৎসা পাচ্ছে তাহলে ডাক্তারদের বিরুদ্ধে রাজ্যের আইনজীবী মৃত্যুর অভিযোগ করছে সেটি সর্বৈব মিথ্যা।
এর প্রতিবাদে তারা গতকাল আরজিকর থেকে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয় এবং স্বাস্থ্য ভবনের উচ্চপদস্থ আধিকারিকদের পদত্যাগের দাবি জানায়।
ইতিমধ্যেই ইতিমধ্যেই বেলা বারোটা নাগাদ আরজিকড় থেকে জুনিয়ার ডাক্তাররা স্বাস্থ্য ভবন অভিযানের উদ্দেশ্য রওনা দিয়েছেন। এই মিছিল করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অব্দি যাবে সেখানে তাদের দাবি না মানা হলে তারা সেখানে অবস্থান করবেন বলেই জানা গিয়েছে। এমনকি পাঁচটার মধ্যে তাদের পাঁচ দফা দাবি সমেত আরো যে দাবি রেখেছেন সেগুলি না মানা হলে তারা কর্ম বিরতি প্রত্যাহার করবেন না।
ইতিমধ্যেই করুণাময়ীতে এক বিশাল জমায়েত তৈরি হয়েছে ডাক্তারদের এবং তার সমর্থনে বহু লোক সেখানে উপস্থিত হয়েছে স্বাস্থ্য ভবন অভিযানের জন্য। এই মুহূর্তে স্বাস্থ্য ভবন অভিযান মাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে করা নিরাপত্তা এবং ৯ফুট উচ্চতার সৃষ্টি করা হয়েছে। স্বাস্থ্য ভবনের গেটও বন্ধ করা হয়েছে।
চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছিল তারা স্বাস্থ্য ভবনের গেট অব্দি যেতে চান তবুও যে গার্ড রেল তৈরি করা হয়েছিল। সেই গার্ড রেল প্রায় ২০০ মিটার দূরত্বে তৈরি করা হয়েছিল। সেই মুহূর্তেই চিকিৎসকেরা পুলিশদের সাথে কথা বলেন এবং তারা জানায় যে,” আমরা স্বাস্থ্য ভবনের উক্তি যেতে চাই। সে ক্ষেত্রে যদি আমাদের দাবি মানা না হয়। লালবাজারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি আবার তৈরি হবে।” ঠিক এর পরই গার্ড রেল খুলে নেবার সিদ্ধান্ত নেয় এবং সেই পিছিয়ে নিয়ে যায় স্বাস্থ্য ভবনের গেটের সামনে।







