বঙ্গ বিজেপির অন্দরে নয়া মোড়। ক্রমশই দলে কোণঠাসা হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন অজুহাতকে সামনে তুলে রাজধানীতে আসতে বারণ করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। তাই বারংবার কেন্দ্রীয় মন্ত্রী থেকে শীর্ষ নেতৃত্বকে চিঠি লেখার নয়া কৌশল নিয়েছেন বিরোধী দলনেতা। তাই এবার অন্য উপায়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার আর্জি জানিয়েছেন শুভেন্দু বিরোধী জোট।
এর আগে শাসকের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়ে চুপ করানোর প্রয়াস চালানো হয়েছে অনেকবার। একই অভিযোগে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে কেন্দ্রকে নালিশ জানিয়ে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রেক্ষিতে নবান্নকে চিঠি দিয়ে রিপোর্ট তলবও করে মোদী সরকার।
রাজ্যে চলতে থাকা কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের নতুন নতুন অভিযোগ করে প্রতিদিনই প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি দেওয়া নিদারুণ অভ্যাসে পরিণত হয়েছে শুভেন্দুর। সম্প্রতি দলেরই এক নেতাকে দিল্লি পাঠান। তিনি বিভিন্ন মন্ত্রকের মন্ত্রী-সহ সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করেন। দলকে না জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি বা ঘনিষ্ঠ নেতাকে রাজধানীতে পাঠানো ঠিক মেনে নিতে পারেননি দিলীপ-সুকান্তরা।







