খেলাধুলা

জসপ্রীত বুমরাহ আমেরিকান পিস্তাচিওর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন

বিশ্বের অন্যতম সেরা পেস বোলার জসপ্রীত বুমরাহকে আমেরিকান পিস্তাচিও গ্রোয়ার্স (এপিজি) তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করেছে। ২০২৪-২৫ মরশুমের জন্য ক্যালিফোর্নিয়ায় উৎপাদিত আমেরিকান পিস্তাচিওকে তুলে ধরবেন বুমরাহ।

বুমরাহর সঙ্গে এই অংশীদারিত্বের ঘোষণা করে ইউএস এম্বাসির মিনিস্টার কাউন্সিলর ফর এগ্রিকালচার গার্থ থরবার্ন বলেন, “বুমরাহর মাঠের ভিতরে ও বাইরে তার পারফরম্যান্সের প্রতি যে প্রতিশ্রুতি, তা তাকে এই ব্র্যান্ডের জন্য আদর্শ অ্যাম্বাসাডর করে তুলেছে। আমেরিকান পিস্তাচিওর পুষ্টির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বুমরাহকে পেয়ে রোমাঞ্চিত।”

এই অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বুমরাহ বলেন, “একজন ক্রীড়াবিদের জন্য পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি পিস্তাচিওকে একটি আদর্শ স্ন্যাক হিসেবে বেছে নিয়েছি। এগুলি প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ, যা আমাকে সারাদিন ধরে শক্তি সরবরাহ করে।”

এদিকে ড. সিদ্ধান্ত ভরগব বলেন, “আমেরিকান পিস্তাচিও হল ক্রীড়াবিদদের জন্য এক অসাধারণ পুষ্টিকর খাদ্য। এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিনের সমৃদ্ধ উৎস, যা পেশীর পুনর্জন্ম ও মেরামতে সহায়তা করে।”

এপিজির ভারতীয় প্রতিনিধি সুমিত সরণ বলেন, “জসপ্রীত বুমরাহর মতো আইকনিক ক্রীড়াবিদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। ভারত আমেরিকান পিস্তাচিওর জন্য একটি দ্রুত বিকাশমান বাজার, কারণ ভারত নিজে কোনো পিস্তাচিও উৎপাদন করে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.