খেলাধুলা

বিরাট কোহলি ১৪৭ বছরের রেকর্ড ভাঙার পথে, মাত্র ৫৮ রানের অপেক্ষা

ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। কারণ, এই সিরিজেই বিরাট কোহলি তৈরি করতে পারেন নতুন ইতিহাস। টেস্ট সিরিজ়টি শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এবং কোহলি এই সিরিজেই ২৭,০০০ আন্তর্জাতিক রানের মাইলফলক ছুঁতে পারেন। আর মাত্র ৫৮ রান করলেই তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করবেন, যা ১৪৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে কেউ করতে পারেননি ৬০০ ইনিংসের কমে।

এর আগে, শচীন তেন্ডুলকর ৬২৩ ইনিংসে ২৭,০০০ রান পূর্ণ করেছিলেন, যা এখন পর্যন্ত দ্রুততম ছিল। কিন্তু কোহলির জন্য এটি এক অন্য মাত্রার রেকর্ড হতে চলেছে, কারণ তিনি যদি তাঁর পরবর্তী আট ইনিংসের মধ্যে মাত্র ৫৮ রান করতে পারেন, তবে তিনিই হবেন প্রথম ক্রিকেটার, যিনি ৬০০ ইনিংসের কমে এই কীর্তি গড়বেন। কোহলি এখন পর্যন্ত ৫৯১ ইনিংসে ২৬,৯৪২ রান করেছেন।

কোহলির এই রেকর্ড ছুঁয়ে যাওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছে ক্রিকেট মহল। তেন্ডুলকর, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারার পর কোহলি হবেন চতুর্থ ক্রিকেটার যিনি ২৭,০০০ আন্তর্জাতিক রান ছুঁতে চলেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.