খেলাধুলা

‘গোট ডার্বি’-তে মেসির সামনে মাঠে আলভেজ-ডেকো, পাশে জন ও টাইগার!

ডিসেম্বরের শীত যেন আগেভাগেই উত্তপ্ত কলকাতায়। কারণ আসছেন লিওনেল মেসি! তবে এবারে শুধু মেসি নন—তাঁর সঙ্গে পা মিলিয়ে মাঠে নামবেন একঝাঁক আন্তর্জাতিক তারকা ও বলিউড সেলেব্রিটি। যুবভারতীতে আয়োজিত হতে চলেছে ‘গোট ডার্বি’, যা ঘিরে উন্মাদনায় ইতিমধ্যেই ফুটছে শহর। মেসি উপস্থিত থাকবেন এই ‘গোট কনসার্ট’-এর মূল আকর্ষণ হিসেবে, আর তাঁর সামনে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী শিবির—মোহনবাগান মেসি অলস্টারস ও ইস্টবেঙ্গল মেসি অলস্টারস।

সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে ব্রাজিলিয়ান কিংবদন্তি দানি আলভেজকে, সঙ্গে বলিউড তারকা জন আব্রাহাম। ফুটবলপ্রেমী জনের উপস্থিতি যেমন রোমাঞ্চ বাড়াবে, তেমনি মাঠে ফিরতে দেখা যাবে আলভেজের অভিজ্ঞ ছোঁয়া। অপরদিকে, লাল-হলুদ শিবিরে চমক ডেকো ও টাইগার শ্রফ। পর্তুগিজ মিডফিল্ডারের জাদু আর টাইগারের অ্যাথলেটিক ফিটনেসে ইস্টবেঙ্গল অলস্টারসও তৈরি লড়াইয়ের মঞ্চে আগুন ধরাতে।

এই মিনি ডার্বির শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন স্বয়ং মেসি। শোনা যাচ্ছে, উপস্থিত থাকতে পারেন অমিতাভ বচ্চনের মতো মহাতারকারাও। ফলে ফুটবলের সঙ্গে বিনোদনের মিলনমেলা হয়ে উঠবে এই ‘গোট ডার্বি’।

১৪ বছর আগের স্মৃতিচারণায় মেসি জানিয়েছেন, কলকাতার উন্মাদনা আজও তাঁর মনে গেঁথে আছে। এবার সেই স্মৃতি নতুন রূপে ফিরে আসছে, আরও বড় আয়োজন, আরও ঝলমলে মঞ্চে। শহর প্রস্তুত—সবুজ-মেরুন আর লাল-হলুদের মিলিত উত্তেজনায় ইতিহাস গড়ার সাক্ষী হতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.