আজ অর্থাৎ ১৩ ই নভেম্বর রাজ্যের ছটি কেন্দ্রে উপনির্বাচন সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রে নির্বাচন কমিশন কড়া নিরাপত্তায় ঘিরে ফেলেছে। প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্র কোন অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন। সিতাই মাদারিহাট মেদিনীপুর নৈহাটি হারোয়া তালডাংরায় উপনির্বাচন চলছে।
সকাল ১১ টার নিরিখে ভোটদানের শতাংশ ছিল ৩০.১২ শতাংশ বেলা একটা পর্যন্ত ভোট দানের শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রের খবর বেলা একটা পর্যন্ত ৪৫.৪৯ শতাংশ ভোট পড়েছে বিভিন্ন কেন্দ্রে। সিতাইয়ে বেলা একটার নিরিখে 45 শতাংশ ভোট পড়েছে, মাদারিহাটে ৪৬. ১৮ শতাংশ, তালড্যাংরা য় ৪৮ শতাংশ, মেদিনীপুরে ৪৬.২৪ শতাংশ, নৈহাটিতে ৩৯.৭৫%, হাড়োয়াতে ৪৭.১% ভোট পড়েছে।







