বিশ্ব

নক্ষত্রের পতন ক্রিয়া জগতে, প্রয়াত দুনিয়ার সেরা বডি বিল্ডার ইলিয়া ইয়েফিমচিক

শোকের ছায়া নেমে এলো বডি বিল্ডিংএর দুনিয়ায়। ছন্দপতন ঘটল ক্রীড়া জগতে। মাত্র ৩৬ বছরে বয়সে ঘুমের দেশে পা দিলেন বিশ্বের সেরা বডি বিল্ডার ইলিয়া ইয়েফিমচিক। গত ৬ সেপ্টেম্বর তাঁর হার্ট অ্যাটাকের পর কোমায় চলে গিয়েছিলেন। তারপর ডাক্তার অনেক চেষ্টার পরেও শেষ রক্ষা করা গেল না।

বডি বিল্ডিংয়ের জন্য সারা বিশ্বে নাম ছড়িয়ে গিয়েছে ইলিয়া ইয়েফিমচিক। এমনকি তার কঠোর শরীরের পরিচর্যা নিয়ে প্রচুর চর্চা চলে চারিদিকে। প্রতি দিন নিয়ম করে ১৬ হাজার ক্যালোরির কঠোর ডায়েটে ছিলেন। এছাড়াও শরীর চর্চার জন্য জীবন বাজি রাখতে পারেন বলে দাবি ছিল তার। এই বডি বিল্ডার ৬০০ পাউন্ড বেঞ্চ স্পেস ও ৭০০ পাউন্ড স্কোয়াটস করতে পারতেন। তাঁর শরীর চর্চার রুটিন ও পরিশ্রমের জন্য দুনিয়া জুড়ে অসংখ্য ভক্ত আছে।

দুনিয়া খ্যাত এই বডি বিল্ডারের ওজন ছিল ৩৪০ পাউন্ড বা ১৫৪ কেজি। চলতি মাসের শুরুর দিকে এই খেলোয়াড়, আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়। এরপর হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসকেরা জানিয়ে দেয় তিনি কোমায় চলে গিয়েছেন। এরপর থেকে ডাক্তারদের কড়া পর্যবেক্ষণে ছিল ওই খেলোয়াড়। এমনকি প্রতিনিয়ত চেষ্টা করেছেন খেলোয়ারদের সুস্থ করে তুলতে। তবে অনেক চেষ্টার পরেও ফেরানো গেল না বিশ্বের সেরা বডি বিল্ডারকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.