ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন করে বড় অঙ্কের মুনাফা অর্জন করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (CSA)। ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া দুই টেস্ট, তিন ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ থেকে CSA প্রায় ৩৭৮ কোটি টাকা (৪৫.৬ মিলিয়ন মার্কিন ডলার) লাভ করেছে। ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে এই হাই-প্রোফাইল সিরিজ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই সাফল্যের ধারাবাহিকতায়, CSA আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে আরও আয়ের সম্ভাবনা দেখছে। এই সিরিজ থেকে তারা মোট ৩২ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারে, যা প্রতিটি ম্যাচ থেকে প্রায় ৮ মিলিয়ন ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।
CSA-এর এই আর্থিক উন্নতি দেশটির ক্রিকেট ব্যবস্থাপনার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অর্থ বিনিয়োগ করবে বলে জানা গেছে। ভারতের বিপক্ষে সিরিজ এবং আসন্ন টি-টোয়েন্টি ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য আয় বৃদ্ধির একটি বড় সম্ভাবনা তৈরি করেছে, যা ভবিষ্যতে আরও বড় আয়ের উৎস খোজ দেবে বলে বিশেষজ্ঞ মহলে অনুমণিত।







