সোমবার ফের বৈঠকের ডাকের মুখ্যমন্ত্রী আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকরা সিদ্ধান্ত নেয় বৈঠকে যোগ দেবার। পরিকল্পনা মাফিক তারা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়। দেখা যায় অন্যান্য দিনের তুলনায় বাসের যে বাসে করে জুনিয়র চিকিৎসকরা এসেছিলেন তাদের একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিয়ে যাওয়া হয় কিন্তু তারপর দু’ঘণ্টার বৈঠকের পর জানা যায় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন। ঠিক তার 5 ঘন্টা পর প্রায় পৌনে বারোটা নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে জুনিয়ার চিকিৎসকরা বেরিয়ে যান সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে চাননি জুনিয়র চিকিৎসকরা তারা বলেছেন যা বলবেন ধারণা মঞ্চে গিয়ে বলবেন তারা সম্পূর্ণ সন্তুষ্ট নন আজকের বৈঠক নিয়ে।
মুখ্যমন্ত্রী সরাসরি সাংবাদিক বৈঠক করে জানান ডাক্তাররা যে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করেছিল। সেই আলোচনার মধ্যে প্রথম যে দাবি সে দাবি সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সিবিআই আরজিকর তরুণী চিকিৎসকের কোন ধর্ষণ মামলা তদন্ত করছে। সে ক্ষেত্রে আলোচনা করার অধিকার নেই বাকি চার দফা দাবির মধ্যে স্বাস্থ্য অধিকর্তা স্বাস্থ্য শিক্ষা অধিকতাকে সরানোর সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন জুনিয়র চিকিৎসকদের দাবি অনুসারে ডিসি নর্থ কেও সরানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে তারা ৪টে দাবিই মেনেছেন। মুখ্যমন্ত্রী জানান তিনি অধিকাংশ দাবি মেনেছেন। এর বদলে তিনি আবেদন করছেন জুনিয়র চিকিৎসকরা যেন কর্ম বিরতি তুলে নেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজে যোগ দিতে পারে।
পুলিশ কমিশনার বিনীত গোয়েল এছাড়াও স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষাধিকর্তা এদের সরানোর বিষয়ে বলেন মঙ্গলবার বিকেল চারটের মধ্যে অফিশিয়ালি নবান্ন থেকে মুখ্য সচিব ঘোষণা করবেন। সরকারি আধিকারিকদের তিনি অসম্মান করবেন না। পাশাপাশি কলকাতা পুলিশেও কিছু বদল আনা হবে বদল করা হবে। তার বদলে দায়িত্ব তুলে নেবেন অন্য আরেকজন। এছাড়াও কিছু রদ বদলের সিদ্ধান্ত নিয়েছেন সরকার। যা মঙ্গলবার বিকেল চারটের সময় নবান্ন থেকে ঘোষণা করা হবে।







