নিজস্ব সংবাদদাতা : বহরমপুর ইন্দ্রপ্রস্থ এলাকার একদল যুবকের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে ও থ্যালাসেমিয়া রোগীদের সহায়তার জন্য এরকমই উদ্যোগ প্রায়শই গ্রহণ করে থাকে বলে জানান এই সংস্থার সদস্য মধুসূদন রায় । এছাড়া তিনি জানিয়েছেন,শুধু রক্তদান নয়, সাধারণ মানুষের আপদে বিপদে সর্বক্ষণে পাশে থাকেন তারা,এদিনের রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করেন। রক্তদান শেষে রক্ত দাতাদের শংসাপত্র ও একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় ।







