ক্রাইম

হাওড়ার লিলুয়ায় জুয়ার আসরে গুলি, আহত দুষ্কৃতী; আটক ১

হাওড়ার লিলুয়ার বার্মা কলোনিতে মদ ও জুয়ার আসরকে কেন্দ্র করে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাতে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম নিমাই মাঝি। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় বার্মা কলোনিতে মদ ও জুয়ার আসরে নিমাই তাঁর কয়েকজন সহযোগীর সঙ্গে উপস্থিত ছিলেন। সেই সময় তাঁরই এক শাগরেদ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি নিমাইয়ের বাঁ কাঁধে লাগে।

কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। জুয়ার আসরে টাকা বা বখরা ভাগাভাগি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি, নিমাই মাঝির শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর বয়ানও রেকর্ড করবে তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.