বিনোদন

শাস্ত্রী’ ছবিতে মিঠুনের কোলে পা , শটের পর কী করলেন রজতাভ?

এই পুজোয় মুক্তি পেতে চলেছে মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘শাস্ত্রী ‘। এই ছবিতে মিঠুনের বিপরীতে অভিনয় করছেন দেবশ্রী রায়, সোহম চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় এছাড়াও রয়েছে অন্যান্য অভিনেতা- অভিনেত্রীরাও। অনুমান করা যায় মিঠুনের বিপরীতে ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত। সম্প্রতি ছবির ট্রেইলার প্রকাশ্যে এসেছে।
ট্রেইলারের দেখানো হয়েছে,
নিরাপত্তারক্ষীর পোশাকে মিঠুন চক্রবর্তী , আর উল্টো দিকে বসে রজতাভ দত্ত। সেই সময় ট্রেইলারের এক দৃশ্যে দেখা যায় বর্ষীয়ান অভিনেতার কোলে দু’পা তুলে দিয়েছেন রজতাভ।
কিন্তু অবশেষে ট্রেইলারের পরিস্থিতি একেবারেই উল্টে যাচ্ছে। সেখানে রজতাভর দুই কাঁধে শোভা পাচ্ছে মিঠুনের পা। মিঠুনের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক রজতাভর। ওই দৃশ্যে অভিনয় করতে গিয়ে যে প্রথমে দ্বিধা বোধ করেছিলেন, সে কথা স্বীকার করেছেন রজতাভ। খবর সূত্রে জানাগেছে , ‘একটু অস্বস্তি হয়েছিল বইকি! কিন্তু চিত্রনাট্যে এমনই ছিল। মিঠুনদাকে সেটা জানাতেই তিনি বললেন, ‘আরে, চল তো। শট দে!”
রজতাভ বিশ্বাস করেন, বাণিজ্যিক ছবিতে দর্শকের মন জয় করার জন্য কিছু ফর্মুলা মানা হয়। বললেন, ‘পরে যখন মিুঠুনদা আমার কাঁধে পা তুলে দিচ্ছেন, ওই দৃশ্যে সবচেয়ে বেশি হাততালি পড়বে প্রেক্ষাগৃহে।’ এরই সঙ্গে রজতাভ যোগ করলেন, ‘ওই দৃশ্যের পর মিঠুনদার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম।’
• সারা জীবনে এক-দুবার ফ্লোরে অভিনয় দেখিয়ে দিয়েছেন কার কথা বলছেন রজতব
এই প্রসঙ্গে তিনি জানান,শুরুর দিন থেকেই মিঠুনের কাছে অভিনয় শেখার সুযোগ পেয়েছেন। অভিনেতা হিসেবে এটা তাঁর বিশেষ প্রাপ্তি বলেই মনে করেন রজতাভ। ‘বারুদ’ ছবির একটি ঘটনার কথা তাঁর মনে পড়ে। একটি ‘অবাস্তব’ দৃশ্যে কী ভাবে শট দেবেন বুঝতে পারছিলেন না রজতাভ। মিঠুন নাকি মজা করে তাঁকে বলেছিলেন, ‘বেশি থিয়েটার করলে এই অবস্থাই হয়!’ একই সঙ্গে সমস্যার সমাধানও করে দেন মিঠুন।
রজতাভ বললেন, ‘প্রথমে দৃশ্যটার সংলাপ মুখস্থ আছে কি না, জানতে চাইলেন দাদা। তার পর আমার চরিত্রে দাদা এবং আমি দাদার চরিত্রে, এই ভাবে এক বার রিহার্সাল করে দেখিয়ে দিলেন। সারা জীবনে ওই এক বারই ফ্লোরে কেউ আমাকে অভিনয় দেখিয়ে দিয়েছিলেন। তার পর থেকে বাণিজ্যিক ছবির চরিত্রকে কী ভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা আত্মস্থ করে নিই।’
রজতাভের মতে, মিঠুন নিজে অভিনয়ের বিশ্বকোষ। ‘মহাগুরু’র সঙ্গে তাঁর অজস্র স্মৃতি। হেসে বললেন, ‘সেই মানুষটার কোলে পা তুলে দিচ্ছি ভেবেই মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। শেষ পর্যন্ত মিঠুনদাই বিষয়টাকে সহজ করে দেন।’ ‘শাস্ত্রী’ ছবিতেই একটি দৃশ্যে মিঠুনকে মিষ্টি খেতে হয়। তার জন্য পরে অভিনেতার শরীরও খারাপ হয়। রজতাভ বললেন, ‘আমি জিজ্ঞাসা করতেই মিঠুনদা বলেছিলেন, ‘কী করব! শটে তো প্রয়োজন’। সত্যিই মানুষটার থেকে এ রকম অজস্র জিনিস শেখার সুযোগ পেয়েছি।’
রজতাভের মতে, মিঠুন নিজে একজন অভিনয়ের বিশ্বকোষ। ‘মহাগুরু’র সঙ্গে তাঁর অজস্র স্মৃতি। হেসে বললেন, ‘সেই মানুষটার কোলে পা তুলে দিচ্ছি ভেবেই মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। শেষ পর্যন্ত মিঠুনদাই বিষয়টাকে সহজ করে দেন।’ ‘শাস্ত্রী’ ছবিতেই একটি দৃশ্যে মিঠুনকে মিষ্টি খেতে হয়। তার জন্য পরে অভিনেতার শরীরও খারাপ হয়। রজতাভ বললেন, ‘আমি জিজ্ঞাসা করতেই মিঠুনদা বলেছিলেন, ‘কী করব! শটে তো প্রয়োজন’। সত্যিই মানুষটার থেকে এ রকম অজস্র জিনিস শেখার সুযোগ পেয়েছি।’
রজতাভ জানালেন, তিনি জানেন অভিনয় জীবনের শুরুর দিকে মিঠুন বিভিন্ন জায়গায় তাঁর প্রশংসা করতেন। তাঁর কাছে এটা যে কোনও পুরস্কারের চেয়ে কম নয়, তা জানাতে দ্বিধা করেন না রজতাভ। ‘রহমত আলি’ মুক্তির ১৪ বছর পর আবার দু’জনে ‘শাস্ত্রী’ ছবিতে কাজ করছেন। রজতাভ বললেন, ‘মনে আছে, একটা ছবিতে আমাকে কয়েক লাইন লিখে দিয়েছিলেন মিঠুনদা। এখনও যত্ন করে রেখে দিয়েছি। বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানেও আমাদের দেখা হয়। দাদা সুস্থ থাকুন, এটাই চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.