সাত সকালে ভাঙ্গরে উদ্ধার গলা কাটা দেহ! তাও আবার চায়ের দোকানে! ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পরে গিয়েছে। চায়ের দোকান থেকে দেহ উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ। ভাঙ্গর পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম জব্বার মোল্লা, বয়স ৫৫ বছর। যে চায়ের দোকান থেকে তার দেহ উদ্ধার হয়েছে, সেই চায়ের দোকানেরই মালিক ছিলেন জব্বার মোল্লা।
জানা গেছে, নিত্য দিনই দোকান খুলতেন জব্বার মোল্লা । কিন্তু সোমবার দেখা যায়, তার দোকান বন্ধ । মঙ্গলবার মৃত চা দোকানির ছেলে, অন্য একটি চাবি দিয়ে দোকান খুললে, বাবার গলা কাটা দেহ দেখতে পান। পাশে এদিক সেদিক ছিটকে পড়েছিল রক্ত। পরিবার সূত্রে জানা গেছে, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে তাকে।
সাতসকালে ভাঙ্গরের এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই, ভাঙ্গর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মৃত্যুর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।







