মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আটক সশস্ত্র অবস্থায় আটক হওয়া যুবকের স্ত্রীর দাবি স্বামী মানসিক সমস্যা রয়েছে এর বেশি কিছু জানিনা। প্রসঙ্গক্রমে বলা যায় এ দিন একুশে জুলাই কর্মসূচি নিয়ে কলকাতায় ব্যস্ত ছিল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল তৃণমূল। গতকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের ঢল নামে এই একুশে জুলাই কর্মসূচি উপলক্ষে। এরই মধ্যে সকাল বেলায় এক যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে হঠাৎ হাজির হন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করার পর দেখা যায় তার কাছ থেকে ভোজালি এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র এরই সঙ্গে বিএসএফের বিভিন্ন লোগো ও পুলিশের কার্ড। এই ঘটনায় কলকাতা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
জানা যায় ধৃত ওই যুবকের বাড়ী পশ্চিম মেদিনীপুরে। যদিও এদিন মেদিনীপুরের বাড়িতে তার স্ত্রী জানালেন, তার স্বামী মানসিকভাবে সমস্যায় রয়েছে।
জানা গিয়েছে, কালীঘাট থেকে আটক ব্যক্তির নাম শেখ নুর আমিন বা শেখ নুর আলম। সন্দেহভাজন ধৃত ওই যুবক পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।







