রাজ্য

অভিষেকের নাম করে চলত তোলাবাজি, ফিরাদের ওএসডি’র বিরুদ্ধে অভিযোগ, মুখ খুললেন ফিরাদ হাকিম

সম্প্রতি কলকাতার এমাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম করে তোলাবাজি বিষয়ে অভিযোগ জমা পড়ে। ফিরহাদের ওএসডি কালীচরণ এর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়।একই ঘটনায় একাধিক অভিযোগ অভিযোগ জমা পড়েছে।

এবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্প্রতি অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন, যেখানে দাবি করা হয়েছে তাঁর অফিসের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে টাকা তুলছেন। অভিযোগ জমা পড়ার পর ফিরহাদ জানান, তিনি এই বিষয়ে আগে কিছুই জানতেন না এবং অভিযোগের ভিত্তি না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরানো সম্ভব নয়।

তৃণমূল কংগ্রেসের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে অভিযোগের প্রেক্ষাপটে ব্যাপারটি নিয়ে জল্পনা চলছে।

সূত্রের খবর, অভিষেকের কার্যালয়ের এক কর্মী এ বিষয়ে থানায় অভিযোগ করেন, যদিও এফআইআর রুজু হয়েছে কিনা তা নিশ্চিত নয়। বর্তমানে পুলিশও এই বিষয়ে মন্তব্য করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.