মঙ্গলবার থেকে দার্জিলিং এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টি চলছে। যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে বেশ কিছু স্থানে লাল সতর্কতা জারি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পাহাড়ের বিভিন্ন স্থানে ধস নেমেছে।অশনি সংকেত নেমে আসছে উত্তরবঙ্গে। তিস্তাবাজার থেকে কালিম্পং যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে। কালিম্পং জেলা প্রশাসন অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি সিকিমের কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার সিকিম, কালিম্পং এবং মিরিকে নতুন করে ধস নেমেছে। মিরিকের কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কালিম্পঙে বৃষ্টির কারণে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে এবং বিদ্যুৎহীন এলাকাও আছে। তিস্তায় জল বাড়ার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
সিকিমের আবহাওয়া দফতরের পরিচালক জানিয়েছেন, শনিবারের পর বৃষ্টির পরিমাণ কমবে, তবে কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে।







