খেলাধুলা

ফের ভারতীয় বোলারদের আধিপত্য, তবে মাথাব্যথা মোমিনুলের শতরান

কানপুরের গ্রীন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে, মধ্যাহ্নভোজের আগে ২০৫/৬-এ ইনিংস সামাল দেয় বাংলাদেশ। দলের তৃতীয় নম্বরে ব্যাট করতে নেমে মোমিনুল হক দারুণ শতরান তুলে নেন, যা তার টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতরান। যদিও বাংলাদেশের লিটন শাকিব সহ কিছু ব্যাটার দ্রুতই আউট হয়ে যান, মোমিনুল ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ।

দিনের শুরুতেই মুশফিকুর রহিমকে বুমরাহ আউট করে বাংলাদেশকে বড় ধাক্কা দেন। এরপর লিটন দাস ও সাকিব আল হাসানকে দুই অসাধারণ এক-হাতের ক্যাচে আউট করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও মোহাম্মদ সিরাজ। ভারতের হয়ে বুমরাহ ও সিরাজ একটি করে উইকেট নেন। পাশাপাশি অশ্বিন ও আকাশদ্বীপ দুটি করে উইকেট তোলেন। যদিও জাদেজা এখনও উইকেটশূন্য। চতুর্থ দিনের শুরু থেকে একের পর এক উইকেট হারালেও মোমিনুল একদম বিপরীত ছন্দে শতরান করেন। যা বাংলাদেশের ইনিংসকে কিছুটা হলেও স্থিতিশীল করে। এখন মোমিনুল সাথে মিরাজ ব্যাটিং ক্রিজে রয়েছেন।

প্রথম দিন টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান রোহিত। প্রথম দিনে আকাশ দীপের জোড়া আঘাতে বাংলাদেশ ১০৭/৩-এ দিন শেষ করে। তবে বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের নেপথ্যে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতরান করার কৃতিত্ব অর্জন করলেন মোমিনুল। তিনি আজ আবার প্রমাণ করলেন কেন তিনি দলের অন্যতম সেরা ব্যাটার। তবে ভারতের অসাধারণ ফিল্ডিং সাথে তুখর বলিং আক্রমণের সামনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধুঁকছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.