সারা দেশজুড়ে উদযাপিত হচ্ছে গান্ধী জয়ন্তী। জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই বিশেষ দিন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে অহিংসার বার্তা দিলেন।
প্রতিবছরের ন্যায় এ বছরও দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন চলে। আজ এই বিশেষ দিনে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে সমস্ত দেশবাসীর হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এদিন দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন পালন করা হয়। অন্যদিকে রাজ্যে গান্ধী জয়ন্তী পালন করলেন। পাশাপাশি জনগণের উদ্দেশ্যে টুইট করে অহিংসার বার্তা দেন। এছাড়াও দুজনে দেশবাসীর উদ্দেশ্য বার্তা দিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “সকল দেশবাসীর তরফ থেকে শ্রদ্ধেয় বাপুকে তাঁর জন্ম জয়ন্তীতে শত শত প্রণাম। তাঁর জীবন ও আদর্শ সত্য, সম্প্রীতি ও সাম্যের উপর ভিত্তি করে দেশের মানুষকে সবসময় অনুপ্রেরণা জোগাবে। দেশের সৈনিক ও কৃষকদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন লাল বাহাদুর শাস্ত্রী। জন্ম জয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা।”
এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। তাঁর অহিংসা, সততা ও ঐক্য নিয়ে শিক্ষা আমাদের সকলকে পথ দেখায়। আমরা যেন তাঁর অহিংসা ও সহনশীলতার পথ অনুসরণ করি। জয় হিন্দ!”







