রাজনীতি

ধর্নার পরবর্তীতেই শুভেন্দুর জেলায় মুখ্যমন্ত্রী, কী মন্তব্য তাঁর?

দিঘা সফরে মুখ্যমন্ত্রী। সেখানের জগন্নাথ ধামের গর্ভগৃহ উদ্বোধনও করতে পারেন তিনি। দোরগোড়ায় পঞ্চায়েত। এহেন পরিস্থিততে জেলার সমবায় সমিতির নির্বাচনগুলিতে ক্ষমতা ধরে রাখার ভাবনায় সামিল তৃণমূল কংগ্রেস। যদিও অলিখিতভাবে নন্দকুমার, মহিষাদলের মতো জায়গাগুলিতে সমবায় সমিতির নির্বাচনে রাম–বাম জোটের ছবি এবার প্রকাশ্যে।

আসন্ন ৫ এপ্রিলও রয়েছে জনসংযোগ কর্মসূচি। মুখ্যমন্ত্রী কথা বলবেন বিভিন্ন সরকারি প্রকল্পে উপকৃতদের সঙ্গে। শুনবেন তাঁদের সুবিধা-অসুবিধার কথা। আবার বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার শিবির পরিদর্শনেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। ৬ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় ফের কলকাতায় ফিরে যাবেন, এমনটাই প্রশাসন সূত্রে খবর। এদিকে মুখ্যমন্ত্রীর আগমনবার্তা পেয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের মধ্যে। গত শনিবারই উক্ত বিষয়ে জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি।

পূর্ব মেদিনীপুর বিজেপি দলের অন্যতম বৃহৎ ঘাঁটি। তবে একুশের নির্বাচনের পরবর্তীতে জেলার সমবায় সমিতির নির্বাচনগুলিতে দখল করার ক্ষমতা দেখিয়েছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের আগে মরিয়াভাবে সেই জেলায় সংগঠনের উপর জোর দিচ্ছে দলীয় নেতৃত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.