প্রিয় খেলোয়াড়কে মাত্র একবার ছুঁয়ে দেখতে , আবারো মাঝ মাঠে অনুরাগী । শুক্রের সকালে এমনই দৃশ্য দেখা গেলো মেলবোর্নের মাঠে । শুধু মাঝ মাঠে ঢুকে পড়াই শেষ নয় , জড়িয়ে ধরতে গেলেন পছন্দের খেলোয়াড়কে । বিরাটকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন তিনি । তবে তাতে খুশি দেখায়নি ভারতীয় দলকে । বিরক্ত দেখায় অধিনায়ককেও ।
মেলবোর্নে দর্শক ধরে ৯০ হাজার । শুক্রের সকালে দেখা যায় জমজমাট এমসিজি । তাদের মধ্যে একজন অনুরাগী , খেলা চলাকালীনই নিরাপত্তা কর্মীদের চোখকে ফাঁকি দিয়ে ঢুকে পড়েন মাঝ মাঠে । জড়িয়ে ধরতে যান বিরাটকে । রোহিত অসন্তোষ প্রকাশ করে , সেই ব্যক্তিকে আটকানোর প্রচেষ্টাও করেন । ওই ব্যক্তি খেলার মাঝেই মাঠে ঢুকে পড়ায় , কিছুক্ষণ বন্ধ থাকে খেলাও । তারপর নিরাপত্তারক্ষীরা তাকে বাইরে বের করে নিয়ে গেলে , আবার শুরু হয় খেলা ।







