ফের মিলল খাস কলকাতায় আতঙ্কের ছবি। নর্দমায় পড়ে থাকা আবর্জনার পাশে পরে থাকার ট্রলি ব্যাগ দেখেই বাড়লো সন্দেহ। মঙ্গলবার সকালে ওই ব্যাগ উদ্ধার করলো বাগুইআটি থানার পুলিশ। আর ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। আবারো ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার দেহ। ঘটনা বাগুইআটির ।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। প্রথমটায় তাঁরা অনুমান করেছিল আবর্জনার সঙ্গেই ফেলে দেওয়া হয় ট্রলি ব্যাগটিও। প্রথমে তারা গুরুত্ব দেয় নি। তবে মঙ্গলবার সকালে এক পেপার বিক্রেতা ট্রলি ব্যাগটি দেখতে পেলে, তিনি স্থানীয় এক বাসিন্দাকে তার সন্দেহের কথা জানান।
তারপরই ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। ট্রলি উদ্ধার করে থানায় আনলে ব্যাগটি খোলা হয় তাতেই দেখা যায়, একটি মৃতদেহ রয়েছে তাতে। এক যুবতীর দেহ ট্রলির মধ্যে ছিল বলে জানায় পুলিশ। মৃত যুবতীর পরণে সালোয়ার কামিজ, খোলা চুল ওই যুবতীর মুখ বাঁধা ছিল ব্রাউন টেপ দিয়ে। খুন করে যে দেহ লোপাট করার প্রচেষ্টা করা হয়েছে বলে দাবি জানায় পুলিশ।
পুলিশ আরো জানান, ওই যুবতীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০-এর মধ্যে। নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটাল, তা জানতেই তদন্ত চালাচ্ছে পুলিশ।







