খেলাধুলা

এশিয়া কাপ ফাইনালের আগে বড় ধাক্কা, আহত ভারতীয় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য

সামনেই এশিয়া কাপের ফাইনাল । বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এইবার সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আহত হলেন ভারতীয় দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য যা চিন্তার বলিরেখা ফেলছে ভারতীয় ক্রিকেট মহলে। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে মাঝপথেই খেলা ছেড়ে বেরিয়ে যান হার্দিক পাণ্ডিয়া ও অভিষেক শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওভার বল করার পরেই মাঠ ছাড়েন হার্দিক। সূত্রের খবর, বল করতে করতেই পেশীতে টান অনুভব করায় বাধ্য হয়ে মাঠ ছাড়েন এই পেসার। বুমরার সাথে পেসার হিসেবে দলে আছেন হার্দিক যা দলকে সাহায্য করেছে একের পর এক ম্যাচ জেতাতে। তাঁর মাঠ থেকে বেরিয়ে যাওয়া চিন্তায় ফেলে সমর্থকদের।

আবার নবম ওভারে ফিল্ডিং করতে গিয়ে পেশীতে টান অনুভব করে মাঠ ছাড়েন দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মা। তাঁদের দুজনকেই ডাগআউটে বরফ নিয়ে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষন পর তাঁরা মাঠে ফিরবে মনে হলেও তাঁরা আর আসেননি। এমতাবস্থায়, ফাইনাল ম্যাচে এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলবেন কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। যদিও, ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলর বাণী স্বস্তির সাথে সাথে উদ্বেগও দিচ্ছে ভারতীয় সমর্থকদের। তিনি বলেন, হার্দিক ও অভিষেক দুজনেরই ক্র্যাম্পের সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি বুঝে হার্দিক কে খেলানো হলেও অভিষেক শর্মা ঠিক আছেন। পরবর্তী ম্যাচে সে খেলবে। হার্দিক পান্ডকে নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে ভারতীয় শিবিরে। খেলোয়াড়দের সম্পূর্ণ বিশ্রাম দিতে , পর্যাপ্ত ঘুমের জন্য বাতিল করা হয়েছে শনিবারের প্র্যাকটিস ম্যাচ।তার বদলে রাখা হয়েছে ঐচ্ছিক পুল সেশন যা খেলোয়াড়দের মানসিক ও শারীরিক অবস্থার উন্নতিতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.