রাজ্য

দূর্যোগের মুখে হেলিকপ্টার, আহত মুখ্যমন্ত্রী !

নিজস্ব সংবাদদাতা : জলপাইগুড়িতে নির্বাচনী কর্মসূচী যাওয়ার জন্য, আকাশপথে বাগডোগরা যাওয়ার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। দুর্যোগের মুখে বিপত্তি এড়াতে কপ্টারের জরুরি অবতরণ করানো হয় সেবক এয়ারবেসে।

সূত্রের খবর, কপ্টারের জরুরি অবতরণের ঘটনায় সামান্য আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, কপ্টার থেকে দ্রুত নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গেই সেবক এয়ারবেসে তাঁর প্রাথমিক শুশ্রুষা করা হয়। সেখান থেকে সড়কপথে তিনি বাগডোগরা রওনা হন এবং কলকাতার বিমান ধরেন। মুখ্যমন্ত্রীর বাকি চিকিৎসা কলকাতা পৌঁছনোর পর করা হবে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.