খেলাধুলা

নোমান আলির বিধ্বংসী বোলিং, স্বাগতিক পাকিস্তানের তিন বছরের অপেক্ষার অবসান

পাকিস্তানের মাটিতে দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর অবশেষে বিজয়ের স্বাদ পেল স্বাগতিকরা। মুলতানে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানে পরাজিত করে সিরিজ ১-১ সমতায় ফেরায় পাকিস্তান। ম্যাচের চতুর্থ দিনে নোমান আলির বিধ্বংসী ৮ উইকেট নিয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন। যা ইংল্যান্ডকে মাত্র ১৪৪ রানে অলআউট করতে সহায়তা করে।

পাকিস্তান প্রথম ইনিংসে ৩৬৬ রানে অলআউট হলেও, ইংল্যান্ডের ডকেটের ১১৪ রানের সুবাদে ইংল্যান্ড করে ২৯১ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।

নোমান আলি, যিনি পুরো ম্যাচে ১১ উইকেট নেন। ম্যাচের শেষ দিন সকালে মাত্র দুই ঘণ্টার মধ্যেই ইংল্যান্ডের ৮টি উইকেট তুলে নেন। তার সাথে ছিলেন সাজিদ খান, যিনি প্রথম ইনিংসে ৭ উইকেট নেন। দুই বোলার মিলে এই টেস্টে ইংল্যান্ডের ২০টি উইকেটই নিজেদের দখলে রাখেন, যা ডেনিস লিলি ও বব ম্যাসির পর প্রথমবার কোনো জুটি করে দেখাল।

এই জয়ে পাকিস্তানের নতুন অধিনায়ক শান মাসুদের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়ও বটে। যিনি টানা ছয়টি পরাজয়ের পরে অধিনায়ক হিসেবে প্রথমবার জয়ের মুখ দেখলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.