দেশ

ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল আর পরনে শাড়ি, উদ্ধার সরকারি কর্মচারীর ঝুলন্ত দেহ

সরকারি কর্মচারীর মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের মুসৌরিতে। যে অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে তা খুবই মর্মান্তিক। নিজ কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সরকারি কর্মচারী বলে অনুমান সকলের। কিন্তু আশ্চর্যের বিষয়টি হল, আত্মহত্যার আগে সে তার মেকআপ করেছিল, তার ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়েছিল এবং একটি শাড়িও পরেছিল। তারপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশের সূত্রে খবর, যৌন সমস্যার জেরেই এই আত্মহত্যা। ইতিমধ্যেই মামলাটির তদন্ত শুরু করা হয়েছে। মৃত ব্যক্তির নাম অনুকুল রাওয়াত। বয়স ২২। তিনি লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে কর্মরত ছিলেন। সরকারি কোয়ার্টারও পেয়েছেন। এই কোয়ার্টারের ঘরেই তিনি আত্মহত্যা করেছেন।
গত বুধবার গভীর রাতে অনুকুল প্রথমে শাড়ি পরে, কাজল এবং তারপর লিপস্টিক লাগায়। একজন নারীর মতো একেবারে মেকআপ করেন। এর পর তিনি আত্মহত্যা করে। পুলিশ জানিয়েছে- ২২ বছরের অনুকুল রাওয়াত মূলত শ্রীনগর গাড়ওয়ালের উফালদার বাসিন্দা। অনুকুল দেড় বছর আগে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমিতে (এলবিএস) এমটিএস (মাল্টি টাস্কিং স্টাফ) চাকরি পেয়েছিলেন। হ্যাপি ভ্যালিতে এলবিএসের সরকারি কোয়ার্টারেএকাই থাকতেন তিনি।
বৃহস্পতিবার অনুকুল ডিউটিতে না আসলে তার খোঁজে তল্লাশি চালানো হয়। এরপর তার কক্ষটি ভেতর থেকে তালাবন্ধ বলে দেখতে পান কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে আসার পর কাঠের মিস্ত্রি দরজা ভেঙে দেয়। ভেতরে ঢুকে দেখা যায়, শাড়ি ও মহিলাদের মেক-আপ পরিহিত অনুকুলের শরীর দড়ির ফাঁসে ঝুলন্ত। পুলিশ ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করে মৃতদেহটি উদ্ধার করেন। ফাঁসের দড়ি কেটে দেহ নামিয়ে আনা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন- আশেপাশে বসবাসকারী অন্য কর্মচারীদের সঙ্গে অনুকুল খুব একটা কথা বলত না। কয়েক মাস আগে আরেকজনও এভাবে আত্মহত্যা করেছেন। পন্তনগর বিমানবন্দরের সহকারী ম্যানেজারের দেহও ঠিক এভাবেই উদ্ধার করা হয়েছিল। তখনও মহিলার পোশাক এবং মেক-আপ করা ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে‌ পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.