কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ে এলো হুমকির ফোন। দীপাবলীর আগে হাতে মাত্র কয়েকটা দিন বাকি তার মধ্যেই কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার সিকিউরিটি চেকিংয়েরই পোর্টালের ল্যান্ডে এলো পরপর দুটি হুমকির ফোন। সোমবার সকাল ১০ঃ৫৫র পর থেকে শোরগোল বেধে যায় বিমানবন্দরে।
আজ সপ্তাহে শুরুর দিন। অন্যান্য দিনের মতোই ছিল বিমানবন্দরে লোকজনের আনাগোনা। হঠাৎ করেই সকালে চেকিং পোর্টালে ফোন আসে। সেখানে অপরদিকের একজন লোক মাঝ আকাশে বিমান হাইজ্যাক করার হুমকি দেয়। তারপরেই ঠিক দুই মিনিটের মাথায় ফের বেজে উঠে সেই ফোন। এরপর সেখানে কণ্ঠস্বর ভেসে আসে বিমানে হাইড্রোজেন বোমা থাকার কথা।
এরপর তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর জুড়ে হাই এলার্ট জারি করে। পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক চলে প্রায় দুই ঘন্টা। ইতিমধ্যই এয়ারপোর্ট অথরিটি লিখিতভাবে অভিযোগ দায়ের করে নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে প্রশাসন।







