রাজ্য

‘আলোচনা করতে প্রস্তুত’, মুখ্যমন্ত্রীকে মেইল জুনিয়র ডাক্তারদের

মঙ্গলবার ‘স্বাস্থ্য অভিযান’-এর ডাক দেন জুনিয়র ডাক্তাররা। সল্টলেকের করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের উদ্দেশে রওনা হন তাঁরা। তবে, স্বাস্থ্য ভবনের ১০০ মিটার আগেই মিছিল আটকানো হয়। সেখানেই বসে পড়ে শুরু হয় অবস্থান।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে চেয়ে নবান্নে ডেকেছিলেন। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম ইমেল পাঠান। কিন্তু সেই ইমেলের কোনও জবাব দেওয়া হয়নি। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অপেক্ষা করে নবান্ন থেকে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে টানা ধর্নাবস্থান। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, তাঁদের দাবি মানা না পর্যন্ত অবস্থান চলবে। সেই অবস্থানে ২৪ ঘণ্টা অতিক্রান্ত। এখনও প্রশাসনের তরফে কোনও উত্তর মেলেনি বলে দাবি জুনিয়র ডাক্তারদের। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তাঁরা জানান, বুধবার ভোরে মুখ্যমন্ত্রীকে ইমেল পাঠিয়েছিলেন। সেই ইমেলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আলোচনা করতে তাঁরা প্রস্তুত।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, ‘আমাদের কাছে যে ইমেল পাঠানো হয়েছিল, তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কোনও উল্লেখ ছিল না। বিভ্রান্ত দূর করতে আমরা আজ ভোর ৩টে ৫০ মিনিটে মুখ্যমন্ত্রীকে ইমেল করেছিলাম। আমাদের কিছু দাবি ছিল। সেই দাবিই ইমেল করে জানিয়েছিলাম। তবে সেই ইমেলের কোনও উত্তর এখনও পাইনি।’

পাশাপাশি, স্বাস্থ্যসচিবের পাঠানো ইমেলে শুধুমাত্র ‘স্যার’ সম্বোধনকে ঘিরেও আপত্তি তোলেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, এই আন্দোলনে প্রচুর সংখ্যক মেয়েরাও বর্তমান। তাঁরা রাত জাগছেন। স্লোগান তুলেছেন। এক্ষেত্রে শুধু স্যার সম্বোধন ‘অপমানজনক’।

২৪ ঘণ্টা পার। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান অব্যাহত। নিজস্ব দাবিতে অনড় ডাক্তাররা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.