আবহাওয়া

খামখেয়ালী আবহাওয়া উপকূল এলাকায়

ইতিমধ্যেই ডানার প্রভাব শুরু হয়েছে গোটা রাজ্য সহ পড়শি রাজ্য ওড়িশায়। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। সময়ের সাথে সাথে যা অতিবর্ষণে পরিণত হচ্ছে। গোটা রাজ্যেই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে বিশেষত উপকূল এলাকা গুলোতে যার পরিমাণটা অনেকটা বেশি। শুরুতেই আশঙ্কা করা হয়েছিল পড়শি রাজ্য ওড়িশার ভিতরকণিকা, বালেস্বর, ভদ্রক সহ সামগ্রিক এলাকা জুড়ে চলবে ল্যান্ডফল। আর এর প্রভাব এসে পড়বে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা দীঘা , মন্দারমণিতে।

বৃহস্পতিবার মধ্যে রাতে ওড়িশায় ল্যান্ডফলের কারণে উপকূলে বইছে ঝড়ো হাওয়া সঙ্গে হচ্ছে বৃষ্টি। মাঝে মাঝেই উত্তাল হচ্ছে সমুদ্র। তবে শুক্রবার সকাল থেকে দাপট কিছুটা কম। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে দীঘার আবহাওয়া। কখনো আকাশ কালো করে আসছে আবার পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। পর্যটকদের নিরাপত্তা নিয়ে সচেতন পুলিশ প্রশাসন। তাই সমুদ্রের পাড়ে যাবার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই। সমুদ্র সৈকতে রয়েছে করা পাহারা। অন্য দিকে জেলায় বাড়ছে বৃষ্টির দাপট যার ফলে সেখানকার ফুল চাষ , সবজি চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.