বর্তমানে বজায় রয়েছে তীব্র তাপমাত্রা। তবে তারই মধ্যে ঘূর্ণিঝড় ‘শক্তির’ আশঙ্কায় বইছে ঝড়ো হাওয়া। একইসঙ্গে বিভিন্ন জায়গায় চলছে হালকা বৃষ্টিপাত। শুক্রবার সহ আগামী দুই এরকমই পূর্বাভাস থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার দিনভর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি চলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। এমনকি অন্যান্য জেলায় বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। এরই মধ্যে তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নিম্নমুখী হতে পারে। আগামী শনি ও রবিবার একই রকম আবহাওয়ার পূর্বভাস থাকলে ও আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার কমে যাবে ঝড় বৃষ্টির পরিমাণ।
শহর কলকাতায় শুক্রবার তাপমাত্রা থাকছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গায় বলতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। যার ফলের রাজ্য জুড়ে তীব্র গরমের দাপটের থেকে কিছুটা রেহাই পাবে আমজনতা।







