জেলা

হাতির সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেলো যুবকের

বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের মধ্যে সেলফি তোলার প্রবণতাটা অনেক বেশি পরিমাণে পরিলক্ষিত হয় । পরিস্থিতি যাই হোক , একটা সেলফি তুলতেই হবে । এবার সেলফি তুলতে গিয়েই মৃত্যু হলো এক যুবকের । ঘটনা মহারাষ্ট্রের গঢ়চিরৌলির আবাপুর জঙ্গলের। হাতির সঙ্গে নিজস্বী তুলতে গেছিলেন যুবক । আর তাতেই পরিণতি মৃত্যু । মৃত যুবকের সঙ্গে ছিলেন তার দুই সঙ্গী । তবে কোনো রকমে পালিয়ে প্রাণে বেঁচেছেন তারা ।

বন দফতর সূত্রে খবর , একটি হাতি গঢ়চিরৌলির জঙ্গল থেকে বেরিয়ে আবাপুর এবং মুটনুর জঙ্গলে ঘোরাফেরা করছিল । বৃহস্পতিবার আবাপুর জঙ্গলে ঘোরাফেরা করতে গেছিলেন তিন যুবক । জানা গেছে , হঠাৎই ঘোরাফেরা করার সময় , তাদের সামনে চলে আসে একটি হাতি । তাকে দেখেই ভয়ে দূরে সরে যান ওই তিন যুবক ।

কিন্তু হঠাৎই মাথা চাড়া দিয়ে ওঠে মৃত যুবকের । দাঁতালটির দিকে এগিয়ে গিয়ে , নিজস্বী তোলার চেষ্টা করেন তিনি । সেলফি তোলায় তিনি এতটাই মগ্ন ছিলেন যে বুঝতেই পারেননি , হাতিটি কখন তার একদম কাছে চলে এসেছে । ব্যাস তারপরেই সব শেষ , যুবকটিকে পিষে মেরে দেয় দাঁতালটি । জানা গেছে মৃত যুবকের নাম শ্রীকান্ত সাত্রে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.