জেলা

ডাম্পারের ধাক্কায় ভাঙলো ষাট পলসার মেলাতে বসা দুটি দোকান সহ একটি চায়না ভ্যান।

শুক্রবার ভোর রাতে ডাম্পারের ধাক্কায় ভেঙে গেল ময়ূরেশ্বরের ষাটপলসা মেলাতে বসা দুটি দোকান সহ একটি চায়না ভ্যান। এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ভোররাতে একটি ডাম্পার কোটাসুরের দিক থেকে রামনগরের দিকে যাচ্ছিল তবে মেলা সংলগ্ন আসার পরেই ড্রাইভারের অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে মেলার মধ্যে থাকা লাইট গেটের পাশ দিয়ে নেমে যায় ডাম্পারটি আর তারপরেই মেলা ঢোকার মুখে দুটি দোকান সহ রাস্তার ধারে থাকা একটি চায়না ভ্যানে ধাক্কা মারে ওই ডাম্পার। যার ফলে ভেঙে যায় দুটি দোকান সহ ওই চায়না ভ্যান। যদিও এই ঘটনায় কেউ জখম হয়নি বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.