ভারতের ইতিহাসে নয় সারা বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে গেল। সৌদি আরবের বোয়িং ৭৪৭ ও কাজাখস্তানের ইলুইশিন টু ৭৬ বিমানের সংঘর্ষে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। এই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩৫৯। ভয়ংকর বিমান দুর্ঘটনাটি ঘটেছে সৌদি আরবে।
এই বিমানটি দিল্লি থেকে দাহরানের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল। তবে কাজাখস্তানের বিমানটির পাইলট নির্ধারিত উচ্চতা থেকে নীচে চলে আসায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। যার ফলে বিমানটির লেজ সৌদি আরবের বিমানের বাম পাখায় সজোরে ধাক্কায় লাগে। তারপরেই দুটো বিমানেই আগুন লেগে যায়।
তৎক্ষণাৎ ওই দুটি বিমান বিধ্বস্ত অবস্থায় মাটিতে পরে যায়। সৌদি আরবের বিমানটির ৩২২ জন যাত্রী ও ক্রু, এবং কাজাখস্তানের বিমানটির ৩৭ জন যাত্রীসহ মোট ৩৫৯ জন ছিল। সকলেই প্রাণ হারিয়েছে।







