ক্রাইম

রসায়নের ছাত্রকে দিয়ে তৈরি করা হতো মাদক, ছিল গোপন পরীক্ষাগারও

ঠিক যেনো ‘ব্রেকিং ব্যাড’ শো, তবে বাস্তবে। রসায়নের এক কৃতী ছাত্রকে ব্যবহার করে ক্রিস্টাল মেথ বা মেথামফেটামিন তৈরি করতো চেন্নাইয়ের এক মাদক চক্র। মাদক তৈরি জন্য ছিলো একটি গোপন পরীক্ষাগারও।

তবে শেষ রক্ষা হয়না , তাদের এই পরিকল্পনা ধরে ফেলে চেন্নাই পুলিশ। পুলিশের অভিযানে ধরা পড়ে এই দলের সাতজন সদস্য। তাদের মধ্যে পাঁচজন ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। আরেকজন চেন্নাইয়ের এক কলেজের রসায়ন বিষয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্র, দুর্দান্ত ফলের জন্য পেয়েছেন স্বর্ণপদকও।

জানা গিয়েছে তরুণ ছাত্রদের ব্যবহার করে মাদক তৈরি এবং বিক্রি করত এই মাদক চক্র। অরুণ কুমার নামে এক দাগী অপরাধীর থেকে মেথামফেটামিন কিনে মাদক ব্যবসা শুরু করে ইঞ্জিনিয়ারদের দল। পরে নিজেরাই তৈরি করবেন বলে নির্ণয় করেন। রসায়নের স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রটিকে দিয়ে শুরু করেন ক্রিস্টাল মেথ উৎপাদন।

এই কাজের জন্য পরিবার থেকেও অর্থ ধার করেছিল দাবী পুলিশের। দলেরই একজন ব্যবসা করবে বলে টাকা নিয়েছিলেন বাবা মার কাছ থেকে। তার বাবা-মাও তাকে সাহায্য করার জন্য টাকা ধার দিয়েছিলেন। পুলিশ কর্তৃপক্ষ তাদের পরীক্ষাগার থেকে ২৪৫ গ্রাম মেথামফিটামিন সহ, ২টি ল্যাপটপ এবং ৭টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে। চক্রের সঙ্গে জড়িত আরও দুই ব্যক্তিকে সন্ধান করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.