দেশ

কারা কারা পেতে চলেছে রতন টাটার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি?

সম্প্রতি কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা। এই প্রয়াণে শোখের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। সকলেই জানে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক। তবে এবার সেই ১০ হাজার কোটি টাকার সম্পত্তি ভাগ করা পেতে চলেছে? সেটা নিয়ে উঠছে প্রশ্ন।

রতন টাটা নিজে কোনদিন বৈবাহিক সম্পর্কে জড়ায়নি। এমনকি তিনি নিজেও পালিত সন্তান। তাই এবার প্রশ্ন উঠেছে সম্পত্তি অংশীদার কারা কারা হবে। রতন টাটা নিজের উইল বাস্তবায়নের দায়িত্ব দিয়েছিলেন তাঁর সৎ বোন শিরিন এবং ডায়ানা জেজিভয় এবং আইনজীবী দারিয়াস খাছাটা এবং ঘনিষ্ঠ বন্ধু মেহলি মিস্ত্রিকে। তবে বিলে কি লেখা আছে সেটা পুরোপুরি প্রকাশ্যে না এলেও কিছুটা জানানো হয়েছে সংবাদ মাধ্যমকে।

এছাড়াও বিপুল সম্পত্তির মধ্যে একটি বড় অংশ যাবে রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশনে। এমনকি টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন ফাউন্ডেশনের নেতৃত্ব দেবেন এবং সামাজিক কল্যাণ ও সেবায় কাজ করবেন। পাশাপাশি উইলে রাখা হয়েছে টাটার নির্বাহী সহকারী এবং বিশ্বস্ত শান্তনু নাইডুকে। সেখান থেকেই বোঝা যাচ্ছে রতন টাটার কতটা কাছের মানুষ ছিল শান্তনু। এমনকি টাটা নাইডুর পড়াশুনার জন্য নেওয়া ঋণও মকুব করেছে এবং নাইডুর সমস্ত ব্যবসা, তাঁকেই ছেড়ে দেওয়া হয়েছে।

পাশাপাশি পোষা প্রাণীর আজীবন যত্ন করা ডাক্তারকেও রাখা হয়েছে উইলে। তবে রতন টাটার কোলাবা বাসভবন এবং তাজ ওয়েলিংটন মিউজে থাকা ২০-৩০টি বিলাসবহুল গাড়ি কে পাবেন তা এখনও নিশ্চিত হয়নি। এছাড়াও কার ভাগ্যে পরবে তাঁর বিখ্যাত আলিবাগ সৈকত বাংলো এবং জুহু রোডে মুম্বইয়ের বাসভবনও সম্পত্তির অংশ সেটাও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.