প্রায় সকলেরই স্বপ্ন থাকে সাফল্যের আকাশ ছোঁয়ার। এমনকি অনেকেই স্বপ্ন থাকে আকাশে ওড়ার। তাই অনেকেই হতে চায় এয়ার হোস্ট্রেস অথবা পাইলট। তবে পাইলট হওয়া খুব সহজ কাজ নয়। তবে জানেন কি পাইলট হতে কি কি যোগ্যতা লাগে?
পাইলটের পথটা অনেকটাই সম্মানের। যদি পৌঁছানোর জন্য অনেকটাই কঠোর পরিশ্রম করতে হয়। ইতিমধ্যই ভারতে রয়েছে প্রধানত দুই ধরনের পাইলট। তার মধ্যে একটি হল বাণিজ্যিক পাইলট, যারা যাত্রী পরিবহণ করে ও অন্যটি হলো সামরিক পাইলট, যারা বায়ুসেনায় কাজ করেন। তবে পাইলটের পদে আসতে গেলে অনেক যোগ্যতার পরীক্ষা দিতে হয়।
প্রথমে সেই প্রার্থীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। এমনকি তার উচ্চতা হতে হবে প্রায় ১৬২ সেন্টিমিটার। এছাড়াও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি ইংরেজিতে দক্ষতা অর্জন করাও খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কড়াকরি ভাবে মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ রয়েছে।
শুধু এখানেই শেষ নয় ফ্লাইং স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রথমেই উত্তীর্ণ হতে হবে একটি লিখিত পরীক্ষায়। তারপরেই ইন্টারভিউ এবং স্বাস্থ্য পরীক্ষায় সফল হতে পারলেই ভর্তি হতে পারবে। এরপরে কাজ শুরু হতেই প্রথমেই বেতন থাকবে ₹৫০,০০০ থেকে ₹১,০০,০০০ টাকা। এখন বর্তমানে দাঁড়িয়ে আবার অনেক পাইলট প্রতি মাসে ₹৬,০০,০০০ পর্যন্ত রোজগার করেন। এই জায়গায় পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন।







