বিনোদন

ফের পরিচালক বনাম টেকনিশিয়ান, বয়কট পরিচালক কে

টালিগঞ্জে ফের শুরু বিতর্ক। পরিচালক বনাম টেকনিশিয়ান এর মধ্যে আবারও মতবিরোধ। কৌশিক, রাহুল দের পর বয়কট করা হল পরিচালক সৃজিত রায় কে। তার নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ ইতি মধ্যেই বন্ধ করা হয়েছে।

গত ১৫ দিনে টালিগঞ্জে তিন জন পরিচালকের কাজে বাধা দেওয়ার অভিযোগ কলাকুশলীদের বিরুদ্ধে। পরিচালকদের দাবি এভাবে কাজ করা সম্ভব নয়। পরিচালক সুদেষ্ণা রায় বলেন, পরিচালক সৃজিত রায়ের কাজে সমস্যার সৃষ্টি হয় হয় শনিবার থেকে। টেকনিশিয়ান রা কল টাইম নেয় এবং রবিবারের কল টাইম নেয় সেট তৈরির কাজ ও শুরু হয়। তবে রবিবার রাতে জানানো হয় তারা কাজ করবেন না।
তারা জানান তাদের বারণ করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে বারণ করেছে সেটা জানেন না কেউই। এটা বহুবার হচ্ছে গত ১৫ দিনে তিনজনের কাজ আটকানো হয়েছে। আরও অনেকেই আছেন তাদের কাজ ও আটকানো হবে বলে আশঙ্কা করছেন তারা। সুদেষ্ণা রায় জানান যে , তারা জন্তেচান কেনো এটা বন্ধ করা হচ্ছে? কারণ গত জুলাই মাসে যখন তাদের প্রতিনিধি হিসাবে দেব, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে যান তখন তিনি বলেন তিনি কর্ম বিরতিতে বিশ্বাসী নয়। তবে কেন ফের কর্ম বিরতি। এতে সকলের ক্ষতি। এমন কি যারা মুখ্যমন্ত্রী কাছে যারা গিয়েছিলেন তাদের কাছেও তিনি আবেদন জানিয়েছেন এই সমস্যার সমাধানের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.