খেলাধুলা

এবার শহরে চলবে এসি লোকাল ট্রেন, কবে থেকে শুরু হবে পরিষেবা?

অবশেষে এসি লোকাল ট্রেনের স্বপ্নপূরণ হতে চলেছে শহরবাসীর। আর এর পিছনে রয়েছে একটি ভাইরাল ছবি। যেটিতে দেখা যাচ্ছে, একটি ট্রেনের গায়ে লেখা রয়েছে ‘ইআর’ অর্থাৎ পূর্ব রেল। মনে করা হচ্ছে, এই ট্রেনটি খুব শীঘ্রই হাওড়া অথবা শিয়ালদহে আনা হতে পারে।

এই খবরটি প্রকাশ্যে আসতেই যাত্রীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। মুম্বাইয়ের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, প্রথমে বেশি ভাড়ার জন্য যাত্রী সংখ্যা কম থাকলেও পরে ভাড়া কমিয়ে দেওয়ায় হু হু করে যাত্রী বেড়েছে এসি লোকালে। সেই একই চিত্র হয়তো আমরা কলকাতাতেও দেখতে পাবো।

সূত্রের খবর অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর জন্য রেলওয়ে বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে। পূর্ব রেল নাকি এসি লোকাল ট্রেন চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত। এখন শুধু রেলওয়ে বোর্ডের অনুমতির অপেক্ষা। অনুমতি মিললেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি এসি ট্রেনের রেক শিয়ালদহে আসবে বলে মনে করা হচ্ছে।
শিয়ালদহের পর হাওড়া ডিভিশনেও এসি লোকাল ট্রেন চালু হতে পারে। তবে এখনও পর্যন্ত সবকিছুই আলোচনার পর্যায়ে রয়েছে। এসি রেক কলকাতায় আসার পরই তার ভাড়া এবং রুট ঠিক করা হবে বলে জানা গেছে।
তবে এই মুহূর্তে ভাইরাল ছবি দেখেই উচ্ছ্বসিত রাজ্যবাসী। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই স্বপ্ন সত্যি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.