খেলাধুলা

ভারতের মাটিতে ঐতিহাসিক জয়ের স্বাক্ষী হতে পারছেন না উইলিয়ামসন, তৃতীয় টেস্টেও অনুপস্থিত

ভারতের মাটিতে দীর্ঘ ৩৬ বছর পর টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। তবে দলের এই বিশাল সাফল্যে অনুপস্থিত রয়েছেন দলনায়ক কেন উইলিয়ামসন। প্রথম টেস্টে চোটের কারণে বাইরে থাকা এই ব্যাটারকে দ্বিতীয় টেস্টেও পাওয়া যায়নি, আর এবার জানা গেছে তৃতীয় ও শেষ টেস্টেও খেলতে পারছেন না তিনি।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, “কেনের উন্নতি হয়েছে, তবে বিমানে করে ভারতে আসার অবস্থায় সে নেই। পুনর্বাসনের শেষ ধাপটি নিউ জিল্যান্ডেই শেষ করলে তার জন্য ভালো হবে, যাতে ইংল্যান্ড সিরিজের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারে।”

ভারতের বিপক্ষে এই সিরিজে না খেলতে পারলেও ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্টেড। শ্রীলঙ্কার বিপক্ষে চোট পাওয়া উইলিয়ামসনকে দ্রুত ফিরে পাওয়ার আশা তার, কারণ ভারতের মাটিতে ৮টি টেস্টে ৫০৩ রান করা উইলিয়ামসনের অনুপস্থিতি টিম কিউইয়ের জন্য বড় ধাক্কা।

ভারতে অভিষেক হওয়ার পর এবার চোটের কারণে এই মাটিতে খেলার সুযোগ থেকে বঞ্চিত হওয়া উইলিয়ামসনের জন্য কিউই দলে হতাশার পরিবেশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.