দেশ

মহারাষ্ট্রে ১০ বছরের শিশুকন্যার খুন ধর্ষণের কাণ্ডে গ্রেপ্তার ১

মহারাষ্ট্রের থানে অঞ্চলে, ১০ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের ঘটনায় ছড়াচ্ছে চাঞ্চল্য। নাবালিকার গলা কাটার পরও মৃত্যু নিশ্চিত করতে ছ’তলা থেকে ফেলে দেয় আসিফ আনসারী নামে অভিযুক্ত ধর্ষক ।
ঘটনাটি ঘটে থানের মুম্ব্রা অঞ্চলে সম্রাট নগরে এক আবাসিক ভবনে । আচমকা নিচে কিছু পড়ার আওয়াজ শুনে স্থানীয়রা যখন তল্লাশি চালায়, তখন ভেন্টিলেশন শ্যাফটের নিচে মেয়েটির মৃতদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা বলে মনে করা হয়। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ আসতেই শোরগোল জেগে ওঠে অঞ্চলে।
এরপরই কাছাকাছিতে থাকা সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ খতিয়ে দেখে, পুলিশ আনসারিকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানায় যে মেয়েটি কাছের এক আবাসনে থাকত। অভিযুক্ত তাকে খেলনার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে ধর্ষণের পর তার গলা কেটে ফেলে। তার পর বাথরুমের জানালা দিয়ে দেহটি ভেন্টিলেশন শ্যাফটে ফেলে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.