কিসমিস এমন একটি খাবার যেটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। যেকোনো শুভ অনুষ্ঠান হোক বা কোন পুজো-পার্বন হোক সবকিছুতেই কিসমিসের ব্যবহার অপরিহার্য। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার এবং আয়রনের মতো পুষ্টি উপাদানে পরিপূর্ণ কিসমিস স্বাদেও আমাদের সবার প্রিয়। সারারাত কিসমিস জলে ভিজিয়ে রেখে যদি সেটা পরের দিন সকালে খাওয়া যায় সেটা নাকি শরীরের পক্ষে প্রচন্ড উপকার এমনই কথা বলেন চিকিৎসকরা। কিসমিস শুধুমাত্র পায়েসে ব্যবহার হয় তাই নয়, নানান ধরনের খাদ্যদ্রব্যে আজকাল কিসমিসের ব্যবহার হয়। এর নানান ধরনের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হলো।
১) হাড়ের শক্তি বাড়ায়-
ক্যালসিয়ামের ভান্ডার থাকে কিসমিসের ভেতর। কিসমিস যদি ভিজিয়ে খাওয়া যায় তাতে শরীরের হাড় শক্ত হয়। তাছাড়াও হাড়ের ব্যথার থেকেও আরাম পাওয়া যায় এর থেকে।
২) শরীরের রক্ত বাড়ায়-
কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। ভিজিয়ে কিশমিশ খেলে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় এবং রক্তশূন্যতা দূর করে দেয়। প্রতিদিন যদি ভিজিয়ে কিশমিশ খাওয়া যায় তবে রক্তস্বল্পতা প্রতিরোধ করা যায়।
৩) পেট পরিষ্কার করতে সাহায্য করে-
কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস ও অম্বলের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন সকালে কিশমিশ ভিজিয়ে খাওয়া উচিত। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। যদি এটি প্রতিদিন খাওয়া যায় তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
৪) রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে-
কিশমিশে থাকে মিনারেল, ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট । এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। প্রতিদিন কিশমিশ ভিজিয়ে খেলে শরীর নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায়।






