সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী।
প্রতিবেশী রাজ্য ওড়িশার বালেশ্বর জেলার তালসারি সমুদ্র সৈকতে শুক্রবার সকালে একটি পূর্ণবয়স্ক কুমির উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। জানা যায় এই দিন সমুদ্রে মৎস্য শিকারে যাওয়া মৎস্যজীবীরা জাল ছাড়ার পর তালসারি চরে বিশ্রাম নেওয়ার জন্য যায়।ওখানেই মৎস্যজীবীরা দেখতে পায় এই কুমিরটি শুয়ে রয়েছে। খবর দেওয়া হয় ভোগরাই ব্লকের বন দপ্তরকে। বন দপ্তরের কর্মীরা গিয়ে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসে।ঘটনার জেরে মৎস্যজীবীদের মধ্যে একটা চাপা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। কারন প্রায়শই ঐ সমস্ত এলাকায় স্থানীয় যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা মৎস্য শিকার করে। কুমীর দেখায় একটা আতঙ্ক কাজ করছে মৎস্যজীবিদের মধ্যে।







