খেলাধুলা

অধরা থেকে গেলো কাপ জয়ের স্বপ্ন , সেমিতেই ইমার্জিং এশিয়া কাপ থেকে বিদায় ভারতের

চলছে ইমার্জিং এশিয়া কাপ । তবে সেমিফাইনালেই ভারতীয় এ দল বিদায় জানালো ইমার্জিং এশিয়া কাপকে । আফগানিস্তানের কাছে ২০ রানে হেরে লীগকে বিদায় জানালো ভারত । এদিন টসে জিতে , প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আফগানিস্তান দল । সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকেই আক্রমণাত্মক ইনিংস শুরু করে আফগান দল । আফগান দলের ওপেনিং জুটি গড়ে ১৩৭ রান । ফলে প্রথম থেকেই শক্ত ভীত তৈরি হয়ে যায় আফগানিস্তানের । ২০ ওভার শেষে আফগানিস্তানের রান দাঁড়ায় ৪ উইকেটে ২০৬ রান ।

জবাবে ভারত ব্যাট করতে নামলে প্রথমেই আশা ভঙ্গ হয় অনুরাগীদের । ভারতীয় এ দলের অন্যতম ভরসা অভিষেক শর্মা মাত্র ৭ রান করেই সাজঘরে ফিরে যান । অভিষেকের সাথে ওপেন করতে নেমেছিলেন প্রভসিমরান সিং । তিনি আউট হন ১৯ রান করে । অধিনায়কও ফেরেন মাত্র ১৬ রানেই । একমাত্র অর্ধশতকের গণ্ডি পেরোন রমনদীপ সিং । কিন্তু রমনদীপের ৬৪ রানের হাল ধরা ইনিংসও কার্যকরী হয়নি ।

আফগানিস্তানের ২০৬ রানের ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ১৮৬ রান করেই তরুণদের এশিয়া কাপকে বিদায় জানায় ভারত । প্রথমে পাকিস্তান , পরে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানকে হারিয়ে তিলক বর্মার দল সেমিফাইনালে উঠেছিল । তবে অধরা থেকে গেলো কাপ জয়ের স্বপ্ন । সেমিতেই ইমার্জিং এশিয়া কাপকে বিদায় জানালেন তিলক বর্মারা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.