Uncategorizedজেলা

রঙিন বেলুন দিয়ে সাজনো হল ভোট গ্রহণ কেন্দ্র;

শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ময়নাগুড়ি বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে সকাল থেকেই ভোটারদের লাইন দিয়ে বিভিন্ন বুথগুলিতে ভোট দিতে লক্ষ্য করা যায়। এদিন কিছু কিছু ভোটগ্রহণ কেন্দ্রে সকালের দিকে ভোটার না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়তে থাকে। সেই সঙ্গে ভোটকেন্দ্র গুলিতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন। এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার পর দুটি বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ভোট পর্ব বন্ধ ছিল। পরে সেক্টর অফিসারদের তৎপরতায় ইভিএম মেশিন ঠিক হলে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন বুথের ভোটাররা জানান নির্বিঘ্নে ভোট হচ্ছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.