জেলা

ডাউকিমারী আউটপোস্টের বড়সড় সাফল্য।হারিয়ে যাওয়া সবুজ সাথীর সাইকেল স্কুলের হাতে তুলে দিল পুলিশ প্রশাসন

ডাউকিমারী আউটপোস্টের বড়সড় সাফল্য। একটানা ২৪ ঘন্টার তদন্তে হারিয়ে যাওয়া সবুজ সাথীর সাইকেল স্কুলের হাতে তুলে দিল পুলিশ প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য গত তিন দিন আগে খট্টিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের জন্য মজুদ রাখা সবুজ সাথী সাইকেল হারিয়ে যায় বলে অভিযোগ দায়ের করেন স্কুল কর্তৃপক্ষ ধুপগুড়ি থানার অন্তর্গত ডাউকিমারি আউটপোস্টে। এরপরই পুলিশি তৎপরতায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় থানার তরফে। দিনভর পুলিশ তৎপর থাকার পর আজ রাতের অন্ধকারে হারিয়ে যাওয়া সেই সাইকেলগুলি খোট্টিমারি স্কুল চত্বরের একটি দেওয়ালের পাশে ফেলে রেখে যায় কেউ বা কাহারা। তবেই ঘটনার সঙ্গে যুক্ত কারা তা এখনো পরিষ্কার নয়। গোটা ঘটনা তদন্তে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। পাশাপাশি স্কুলের বাউন্ডারি ওয়াল এর ভেতর থেকে এ ধরনের চুড়ি কার্যত নিরাপত্তা ব্যবস্থা উপর প্রশ্ন তুলে দিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.