রাজনীতি

শিলিগুড়ি হাসপাতালে এক ক্যানসার ইউনিটের সূচনায় মেয়র গৌতম দেব !

নিজস্ব সংবাদদাতা : মানুষ তৃণমূল কে ভোট দিয়েছেন তাই তৃণমূল কংগ্রেসকে কেউ হারাতে পারবে না , আজ শিলিগুড়ি হাসপাতালে এক ক্যানসার ইউনিটের সূচনা করে ঠিক এইকথাই জানালেন মেয়র গৌতম দেব। তিনি জানান আমরা মানুষের জন্য কাজ করি তাই বিরোধীদের কোন ধরনের কুৎসা এবং অপপ্রচারে কোন কান দেবেন না সাধারন মানুষ। কারন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাধারন মানুষের কথা ভেবেই একের পর এক প্রকল্প শুরু করেছেন। তিনি জানান আমাদের কাজ মানুষের পাশে থাকা এবং তাদের সুবিধা এবং অসুবিধার কথা চিন্তা করা। কে কি বলল আমরা সেটা নিয়ে মাথাই ঘামাই না।

এছাড়াও তিনি আরও বলেন , আমি নিজে মনে করি মানুষের জন্য কাজ করতে গেলে এই ধরনের কথা শুনতে হবেই। তাই আমাদের কাজ আমরা করে যাচ্ছি। আর যাদের কাজ নিন্দা করা তারা সেটাই করুক। তিনি জানান এই সেন্টারের মানুষ যারা এই দুরারোগ্য রোগে আক্রান্ত তাদের সুবিধা হবে। এবং তারা আর যাই হোক না কেন চিকিৎসা করাতে পারবেন। আমাদের আপাতত সেটুকুই কাজ। সেটাই আমাদের আপাতত করে যেতে হবে বলে জানান মেয়র। এদিন তার সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র এবং শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য এম এম আই সিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.