বুধবার রাজ্যের ৬ টি বিধানসভা আসনের শূন্য পদে উপনির্বাচন হয়। এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২৩ তারিখ। তবে তার আগে , সময় ৩৬৫ আপনাদের জন্য এনেছি বুথ ফেরৎ সমীক্ষা।
রাজ্যে উপনির্বাচন হয়েছে মেদিনীপুর,মাদারীহাট,হারোয়া,সীতাই,তালডাংরা ও নৈহাটি বিধানসভা কেন্দ্রে।
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন সুজয় হাজরা , বিজেপি প্রার্থী শুভজিৎ রায় । আমাদের বুথ ফেরৎ সমীক্ষা অনুযায়ী এবারও এই আসন যেতে পারে শাসক দলের দখলে। তবে এই বিধানসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল ও বিজেপির মধ্যে ।
মাদারিহাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে তৃণমূল থেকে রয়েছেন জয়প্রকাশ টোপো , বিজেপি থেকে রাহুল লোহার ,তবে এবার সম্ভাব্য বুথ সমীক্ষা অনুযায়ী, এখানের বেশিরভাগ চা বাগানই টিএমসি মুখী , যা বড়সড় পরিবর্তন আনতে পারে এবারের উপনির্বাচনে ।
উপনির্বাচন হয়েছে হারোয়া বিধানসভা কেন্দ্রেও । এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম , বিজেপি প্রার্থী লিটন দাস , আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম, সমীক্ষা অনুযায়ী , এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল ও isf এর মধ্যে । তবে জয়ী হওয়ার সম্ভাবনা শাসক দলেরই ।
সিতাই বিধানসভার প্রার্থী তালিকা অনুযায়ী , তৃণমূলের হয়ে লড়ছেন সঙ্গীতা রায় , বিজেপি থেকে লড়ছেন দীপক কুমার রায় তৃণমূল নেতা জগদীশ চন্দ্র বাসুনিয়ার সহধর্মিনী , এই আসন থেকে তৃণমূলের হয়ে লড়ছেন। যা অনেকটা এগিয়ে রাখতে পারে শাসক দলকে । ফলে এই আসনও যেতে পারে তৃণমূলের দখলে।
তালডাংরা বিধানসভা আসনে , তৃণমূল থেকে দাঁড়িয়েছেন ফাল্গুনী সিংহ রায় বাবু , বিজেপি থেকে দাঁড়িয়েছেন অনন্যা রায় চক্রবর্তী , এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি ও টিএমসি এর মধ্যে । এই আসনও যেতে পারে তৃণমূলের দখলে ।
উপনির্বাচন আসনে অন্যতম প্রধান কেন্দ্র হলো নৈহাটি । এই আসনে তৃণমূল প্রার্থী হয়েছেন সনদ দে , বিজেপি থেকে লড়ছেন রূপক মিত্র ।এই আসনে এবারেও তৃণমূলের পাল্লা ভারী হতে পারে বলে আমাদের অনুমান ।
আমাদের বুথ ফেরৎ সমীক্ষা অনুযায়ী,৬ টি আসনেই জয়ী হতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস । তবে আমাদের সমীক্ষা একেবারে ১০০ শতাংশ সঠিক নাও হতে পারে। তবে অবশ্যই ২৩ তারিখ আসল ফলাফল কি হবে তার দিকে নজর রাখতে হবে।







