সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেপরোয়া গাড়ির গতির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ সল্টলেকের সেই দুর্ঘটনায় প্রাণ যায়, এক শিশুর। তারপরও এখনো পর্যন্ত কমেনি সেই বেপরোয়া গতিতে দুর্ঘটনার প্রবণতা। এবার মর্মান্তিক দুর্ঘটনার কবলে পরে প্রাণ হারালো দুই যুবক।
পুলিশ সূত্রে জানা গেছে, দুই মৃত যুবকের নাম মান সিংহ ঠাকুর (৫২) এবং হেম সিংহ (৩৩)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিমলার চিদগাঁও এলাকায়। এদিন ওই দুই যুবক গাড়ি নিয়ে থানা গ্রাম থেকে জ্যাংলার দিকে যাচ্ছিল। সেই সময়ে হিমাচলের বোধিয়ারা ঝালওয়াড়ি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গভীর খাদে পরে যায়।
মর্মান্তিক দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে প্রাণ হারায় এক যুবক। অন্য এক জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসা করা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত নেমে দুটি মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ খতিয়ে দেখছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো।







