ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলতি আন্তর্জাতিক সফরে যোগদেন। সেখানে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ ও করমর্দনের ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন প্রধানন্ত্রী নিজে।
এবছর জি -২০ শীর্ষ সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত ১৮-১৯ নভেম্বরের জি২০ শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয়েছে, যা সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাদের করমর্দনরত ছবি পোস্ট করেছেন মোদী, যেখানে তিনি উল্লেখ করেছেন যে বাইডেনের সঙ্গে দেখা করে তিনি সব সময়ই খুশি হন।
এছাড়া, মোদী নাইজেরিয়া সফর করেছেন, যেখানে তাকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়। ব্রাজিল সফরের সময়, রিও ডি জেনেইরোতে স্থানীয় জনগণ তাকে ঐতিহ্যবাহী ভারতীয় অনুষ্ঠান এবং সংস্কৃতির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান। এই সফরের পর, মোদী গয়ানা সফরে যাবেন, যেখানে তিনি দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন এবং ভারতীয় বংশোদ্ভূত জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন।
মোদীর এই সফর তিনটি দেশের সঙ্গে ভারতীয় কূটনৈতিক সম্পর্কের উন্নতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।







